বৈঠকে বসবেন খালেদা জিয়া

প্রকাশঃ নভেম্বর ২৫, ২০১৫ সময়ঃ ৭:৪০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

khaledaআজ বুধবার রাত সাড়ে ৮টায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন। চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে। বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবীর খান এ তথ্য জানিয়েছেন।

শায়রুল কবীর বলেন, দলের স্থায়ী কমিটির সহসভাপতি, উপদেষ্টাসহ যেসব নেতাকে পাওয়া যাচ্ছে, তাঁরা সবাই আসবেন। এরই মধ্যে চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব মো. শাহজাহান এসে উপস্থিত হয়েছেন।

দুই মাসেরও বেশি সময় পর দেশে ফিরে আজই প্রথম দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন খালেদা জিয়া। দেশের বর্তমান পরিস্থিতি ও দলের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা করতেই আজকের এই বৈঠক হবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া, আসন্ন পৌরসভা নির্বাচনের পরিকল্পনা নিয়েও আজকের বৈঠকে আলোচনা হতে পারে।

গত ১৫ সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। দুই মাসেরও বেশি সময় সেখানে থাকার পর ২১ নভেম্বর দেশে ফিরেন তিনি।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G