ব্যবসায়ীদের পণ্য বহুমুখীকরণের আহ্বান

প্রকাশঃ জানুয়ারি ১, ২০১৬ সময়ঃ ৫:২১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:২৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

হাসিনাদেশের ব্যবসায়ীদের পণ্য বহুমুখীকরণের আহ্বান জানিয়ে বিশ্বে নতুন নতুন বাজার খুঁজতে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন,  কোন দেশে কোন পণ্যের চাহিদা আছে তা ব্যবসায়ীদেরকে বিশ্লেষণ করতে হবে। সে অনুযায়ী রফতানিযোগ্য পণ্য উৎপাদনে দৃষ্টি দিতে হবে। তবে আগের তুলনায় দেশে রপ্তানিযোগ্য পণ্য বৃদ্ধি পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশকে আগে যারা করুনা করতেন এখন তারা প্রশংসা করেন।বর্তমানে আমাদের দেশের পণ্যের অনেক সুনাম রয়েছে।এছাড়া পাট একসময় রফতানি হতো বিভিন্ন দেশে। মসলিন একসময় খুব নামকরা ছিল। তাই আমাদের এখন যেসব পণ্য আছে, সেগুলো বহুমুখীকরণ করতে হবে।

তিনি আরও বলেন, কোন দেশে কোন পণ্যের চাহিদা আছে তা বিশ্লেষণ করতে হবে ব্যবসায়ীদের। কোন রফতানিযোগ্য পণ্য উৎপাদন করা যায় সে দিকে দৃষ্টি দিতে হবে।

 

প্রতিক্ষণ/এডি/জেডএমলি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G