ভূমিধসে মালয়েশিয়ায় তিন বাংলাদেশী শ্রমিক নিহত

প্রকাশঃ অক্টোবর ২১, ২০১৭ সময়ঃ ৮:৫০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫০ অপরাহ্ণ

মালয়েশিয়ার পেনাং প্রদেশের নির্মাণাধীন ভবনে ভূমিধসে তিন বাংলাদেশি নির্মাণ শ্রমিকসহ চারজন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন অন্তত ১০ শ্রমিক। তারা বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক বলে জানিয়েছে দেশটির ফায়ার সার্ভিস।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় আজ শনিবার সকালে পেনাংয়ের রাজধানী জর্জ টাউনের তানজুং বাংগার লেংকক লেম্বা পারমাই এলাকার একটি নির্মাণাধীন ভবনে এই ভূমিধসের ঘটনা ঘটে।

পেনাং অগ্নি ও উদ্ধার বিভাগের পরিচালক সাধন মোখতার জানান, ঐ ভবনটির ৩৫ মিটার মাটির ধ্বংসস্তূপ সরিয়ে কাজ করাটা বেশ কঠিন হবে। নিখোঁজ শ্রমিকদের উদ্ধারের জন্য কে-নাইন ইউনিটটি তিনটি কুকুর নিয়ে কাজ শুরু করেছে। এ ছাড়া দুজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

পেনাং আইল্যান্ড সিটি কাউন্সিলের মেয়র দাতুক মাইমুনা বলেছেন, ‘কী কারণে ভূমিধসের ঘটনা ঘটল তা বুঝতে পারছি না। কয়েক দিন ধরে বৃষ্টিপাতও নেই যে ভূমিধস হবে।’

এদিকে ভূমিধসের ঘটনার পর উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত ঐ ৪৯ তলা দুটি ভবনের কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নির্মাণাধীন ভবনটিতে উদ্ধারকাজ অব্যাহত রেখেছেন উদ্ধারকর্মীরা।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G