মওদুদের বহি:স্কারের খবর মিথ্যা: বিএনপি

প্রকাশঃ ডিসেম্বর ২৯, ২০১৮ সময়ঃ ৩:০০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:০০ অপরাহ্ণ

দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদেকে দলকে থেকে বহি:স্কার করা হয়েছে- সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত যে প্রেস বিজ্ঞপ্তিটি ঘুরছে সেটাকে সম্পূর্ণ মিথ্যা বলছে বিএনপি।

গতকাল রাতে বিএনপির প্যাডে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নামে সই করা একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- বিএনপির কার্যনির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক ব্যারিস্টার মওদুদ আহমেদকে দলকে থেকে বহিষ্কার করা হয়েছে।

 এ বিষয়ে জানতে চাইলে বিএনপির সিনিয়র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ বলেন, ‘এটা সরকারের অপপ্রচার। তারা বিভিন্ন কাটপিস এডিটিং করে বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান বলেন, ‘এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়া। সরকার তাদের দুর্বলতা ঢাকতেই বিএনপির বিরুদ্ধে এমন অপপ্রচার চালাচ্ছে।’

প্রতিক্ষণ/এডি/রন

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G