মালয়েশিয়ায় যেতে সর্বোচ্চ কত টাকা লাগবে, জানাল মন্ত্রণালয়

প্রকাশঃ নভেম্বর ১২, ২০২৬ সময়ঃ ৮:০১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:০১ অপরাহ্ণ

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। পাশাপাশি দেশটিতে কর্মী পাঠানোর জন্য অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর চূড়ান্ত তালিকা আগামী সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব তথ্য জানান প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মন্ত্রী জানান, সরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় যেতে একজন কর্মীর জন্য অভিবাসন ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার টাকা। যদিও বিভিন্ন সংশ্লিষ্ট পক্ষের দাবি, একজন কর্মীর বিদেশ যেতে মোট খরচ ২ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত হতে পারে। নির্ধারিত ব্যয়ের মধ্যে কর্মী পাঠানো সম্ভব হলে বিদেশগামীদের এতটা আর্থিক চাপ ও হয়রানির শিকার হতে হতো না বলে মন্তব্য করেন তিনি।

অন্যদিকে, সরকারি ব্যবস্থাপনায় কোনো ধরনের খরচ ছাড়াই মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর পরিকল্পনা নিয়েছে বাংলাদেশের একমাত্র সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।

এ কার্যক্রমের আওতায় প্রাথমিক পর্যায়ে মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে ১১২ জন কর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া দেশটির পর্যটন, উৎপাদন ও কেয়ারগিভিং খাতে আরও ৫৫৮ জন কর্মী নেওয়ার চাহিদাপত্র পেয়েছে সংস্থাটি।

সরকারের পক্ষ থেকে বিনা খরচে কর্মী পাঠানোর উদ্যোগ এবং অভিবাসন ব্যয় নির্ধারণের সিদ্ধান্ত কার্যকর হলে মালয়েশিয়ায় যেতে আগ্রহীদের বাড়তি অর্থ ব্যয়ের চাপ কমবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত হলে বিদেশগামী কর্মীদের ভোগান্তিও অনেকটা কমে আসতে পারে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

November 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
20G