মির্জা আব্বাসের জামিন নামঞ্জুর

প্রকাশঃ জানুয়ারি ৩১, ২০১৬ সময়ঃ ১:৫১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২৫ অপরাহ্ণ

tyrtyরাজধানীর পল্টন ও মতিঝিল থানায় করা নাশকতার দুই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিনের আবেদন নাকচ করেছেন আদালত।

রবিবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন।

এর আগে সকালে মির্জা আব্বাসের আইনজীবী সানাউল্লাহ মিয়া জামিন চেয়ে শুনানি করেন।

চলতি বছরের ৬ জানুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে নাশকতার এ দুই মামলায় মির্জা আব্বাস আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। কিন্তু ঢাকা মহানগর হাকিম মাহবুবুর রহমান আব্বাসের জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G