মেয়র নির্বাচনে প্রার্থী শূকর

প্রকাশঃ মে ২৪, ২০১৫ সময়ঃ ৮:২৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪৮ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

shukor picমেয়র নির্বাচনের হাওয়া বইছে যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যে। নির্বাচনের সবকিছু ছাঁপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটা শূকর।
কারন মেয়র প্রার্থী হিসেবে শূকরটি হাজির হয়েছে নির্বাচনের মাঠে। মানুষ প্রার্থীদের ভয়, একটা শূকরের সঙ্গে না আবার হাড্ডাহাড্ডি লড়াই করতে হয় তাদের!

এমনটা ঘটার কারণও আছে। যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে প্রভাবশালী দুজনই বিতর্কিত। একজন হত্যা মামলায় ২০ বছরের সাজা খেটেছেন। আরেকজনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ। তাই তাদের প্রতি ক্ষোভ দেখাতেই মনোনয়নপত্র কেনা হয়েছে ওই শূকরের নামে। বিলি করা হচ্ছে লিফলেটও। খবর হাফিংটন পোস্টের।

প্রার্থী শূকরের পক্ষে তার মালিকের সঙ্গে প্রচারণা চালাচ্ছেন মিখায়েল ইউইং। তিনি বলেন, আমার শুকরটি যদি নির্বাচনে জেতে, আমি সিটি হলের পাশে একটা খাঁচা তৈরি করে দেব। মনে হয় সিটি হলের আঙ্গিনা ওর খুব ভালো লাগবে। কারণ ওখানে দারুণ কচি ঘাস আছে।
প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G