যুদ্ধবিরতির ঘোষণার পর বিশ্ববাজারে কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম

প্রকাশঃ জুন ৫, ২০২৬ সময়ঃ ১১:৫৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫৪ অপরাহ্ণ

ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি আরও কার্যকর হওয়ার খবরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে কিছুটা পতন দেখা গেছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা কমার সম্ভাবনা তৈরি হওয়ায় বিনিয়োগকারীদের উদ্বেগও কমতে শুরু করেছে।

বাজার সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, গ্রিনিচ মান সময় (জিএমটি) রাত ১২টা ১৫ মিনিটে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬৭ সেন্ট বা প্রায় ০.৬৯ শতাংশ কমে ৯৭.১৪ মার্কিন ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই ক্রুডের দাম ৬২ সেন্ট বা প্রায় ০.৬৫ শতাংশ কমে দাঁড়ায় ব্যারেলপ্রতি ৯৫.৪০ ডলারে।

গত কয়েক মাস ধরে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে তেলের দাম ধারাবাহিকভাবে বাড়ছিল। বিশেষ করে ইরানকে ঘিরে সম্ভাব্য সংঘাত এবং আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি বাজারে বড় ধরনের প্রভাব ফেলেছিল।

তবে সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা এবং যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ইতিবাচক অগ্রগতির খবর প্রকাশের পর বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। এতে তেলের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হওয়ার আশা তৈরি হয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক জ্বালানি বিশ্লেষকেরা।

বিশেষজ্ঞদের ধারণা, যদি মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও স্থিতিশীল হয় এবং বড় ধরনের সংঘাত এড়ানো সম্ভব হয়, তাহলে আগামীতে জ্বালানি তেলের দাম আরও কমতে পারে। তবে ওমান উপসাগর ও হরমুজ প্রণালির নিরাপত্তা পরিস্থিতি এখনো আন্তর্জাতিক তেলবাজারের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হয়ে রয়েছে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

June 2026
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
20G