রাতে দেশে ফিরছেন মির্জা ফখরুল

প্রকাশঃ সেপ্টেম্বর ২১, ২০১৫ সময়ঃ ১১:৫১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

fokhrulসিঙ্গাপুর থেকে আজ দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরে অবস্থান করছিলেন।

সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সোমবার রাত সাড়ে ১০টায় তার ঢাকায় পৌঁছার কথা রয়েছে।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৬ জুলাই উন্নত চিকিৎসার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিঙ্গাপুর যান। ছয় মাসের বেশি সময় কারাভোগের পর গত ১৪ জুলাই মির্জা ফখরুল জামিনে মুক্তি পান। দীর্ঘদিন ধরে তিনি ঘাড়ের নার্ভ ব্লকের সমস্যায় ভুগছিলেন। সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসা শেষে আজ সোমবার রাতে দেশে ফিরছেন বিএনপির এই নেতা।

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G