লাখ টাকা বিনিয়োগ পকেটমার গ্রুপের

প্রকাশঃ আগস্ট ২০, ২০১৫ সময়ঃ ৭:০৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:০৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

monirul-islamপ্রতি বছরই পকেটমারের দুই/একটি গ্রুপ হজে গিয়ে পকেটমারসহ নানা ধরনের অপরাধ কর্মকাণ্ড করে থাকে। এ বছর এ চক্রের তিনজন সদস্য বাংলাদেশ থেকে হজে যাচ্ছিলেন শুধু পকেটমারের জন্য।

এ তিনজনকে হজ্জে পাঠাতে পরিকল্পনাকারী হাজী আব্দুল গফুর ১২ লাখ টাকা বিনিয়োগ করেছিলেন। এ বছর হজ থেকে তার আয়ের টার্গেট ছিল এক কোটি টাকা।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে ওই তিনজনসহ অজ্ঞানপার্টির মোট ছয়জনকে আটক করে পুলিশ। এ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আটকরা হলেন- বিনিয়োগ ও পরিকল্পনাকারী হাজী আব্দুল গফুর, দলনেতা মো. টুটুল বিশ্বাস, সেকেন্ড-ইন-কমান্ড কাজী সারোয়ার জামাল ওরফে নেতাজী, আলহাজ্ব মো. ইব্রাহিম, মো. মনির হোসেন, মো. সাইফুল ইসলাম ওরফে বাচ্চু।

এদের মধ্যে আলহাজ্ব মো. আব্দুল গফুর, আলহাজ্ব মো. টুটুল বিশ্বাস ওরফে সুমন এ বছর পকেটমারের উদ্দেশ্যে হজ পালন করতে যাচ্ছিলেন। আরেক পকেটমার মো. রওশনও তাদের সঙ্গে সৌদি আরব যাওয়ার পরিকল্পনা করছিলেন। তবে রওশন এখন পলাতক।

মনিরুল ইসলাম জানান, আলহাজ্ব মো. টুটুল বিশ্বাস সৌদি আরবে ধরা পড়েছেন এবং দু’বছর কারাগারে ছিলেন। এবার এই তিনজন হজে যাওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি শেষ করেছিলেন। তিনি বলেন, আন্তর্জাতিক ৩-৪টি গ্রুপ রয়েছে, যারা প্রতিবছর হজ গিয়ে নানা ধরনের অপরাধ কর্মকাণ্ড করে থাকেন। এমনকী বাংলাদেশ থেকে যাওয়া কিছু রোহিঙ্গা নাগরিকও সেখানে গিয়ে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করেন।

এ সম্পর্কে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে সতর্কতামূলক কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে মনিরুল ইসললাম বলেন, আমরা বিষয়টি সম্পর্কে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে জানাবো। তারা কোনো ব্যবস্থা নেওয়ার কথা জানালে আমরা সেভাবেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো।

এদিকে, ২০ আগস্ট সকালে শাহবাগ এলাকা থেকে অজ্ঞান পার্টির ছয় সদস্যকে আটক করে পুলিশ। তারা হলেন- মো. নুরুল আনোয়ার, মো. সুজন খান, মো. আবুল বাশার, মো. আবুল হাসান, মো. আক্তার হোসেন, মো. আবুল কালাম।

একই সংবাদ সম্মেলনে মনিরুল ইসলাম জানান, এই গ্রুপের ৮-১০ জন সদস্য ও আশেপাশের জেলায় প্রতিদিন পাবলিক বাসের যাত্রীদের আচার ও অন্যান্য খাবার খাইয়ে অজ্ঞান করে সর্বস্ব নিয়ে বাস থেকে নেমে যায় এরা। এই গ্রুপের নেতৃত্বে আছেন নুরুল আনোয়ার এবং সেকেন্ড-ইন-কমান্ড মো. সুজন খান।

প্রতিক্ষণ/এডি/তাফ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G