লোকসানের মুখে পোশাক কারখানা বন্ধ

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৭, ২০১৫ সময়ঃ ১১:৫৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

garment-1 (1)চলমান হরতাল-অবরোধে নাশকতার জেরে বিদেশি কার্যাদেশ না পাওয়ায় লোকসানের মুখে শিল্পাঞ্চল আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে আশুলিয়ার জিরাবোর বটতলা এলাকার সাউর্দান সোয়েটার কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়।এ সময় কারখানার তিন শতাধিক শ্রমিককে দেড় মাসের বেতন দিয়ে অনির্দিষ্টকালের জন্য কারখানাটি বন্ধ ঘোষণা করে মূল ফটকে নোটিশ টানিয়ে দেয় কর্তৃপক্ষ।

কারখানার পরিচালক ইলিয়াস বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে বিদেশি বায়াররা আশানুরুপ কাজ দিচ্ছেন না। তাই লোকসানের মুখে কারখানাটি বন্ধ করে দিতে বাধ্য হলাম।

পরিস্থিতি স্বাভাবিক হলে কারখানাটি আবারো চালু করা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এদিকে দেশের এমন পরিস্থিতিতে চাকরি হারিয়ে হতাশা প্রকাশ করেছেন কারখানার শ্রমিকরা। পরিস্থিতি স্বাভাবিক না হলে কোথাও কাজের সন্ধান হবে না বলে দুঃখ প্রকাশ করেন তারা।

প্রতিক্ষণ/এডি/লিজা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G