শাবি প্রশাসনিক ভবনে ছাত্রলীগের তালা

প্রকাশঃ জুন ৪, ২০১৫ সময়ঃ ৪:৪১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪৬ অপরাহ্ণ

শাবি প্রতিবেদক

shabiশাহজালালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন অবকাশে সমাজবিজ্ঞান বিভাগের বিতর্কিত শিক্ষক নিয়োগ নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে উপাচার্যকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রলীগ।
বৃহস্পতিবার সকাল এগারটার দিকে নিয়োগ বোর্ড বসার পর শাবি ছাত্রলীগ এ কর্মসূচি পালন করে।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফোরামের সিনিয়র শিক্ষকরাও এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে স্বচ্ছতার প্রশ্ন তুলেছেন এবং তারা এ ব্যাপারে উদ্বিগ্ন।

শাবি ছাত্রলীগ সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আবু সাঈদ আকন্দ, সহ-সভাপতি অঞ্জন রায়, প্রথম যুগ্ম সম্পাদক সাজিদুল ইসলাম সবুজসহ শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা । এসময় শাবি ছাত্রলীগের বাঁধার মুখে বেশ কয়েকজন প্রতিযোগীকে প্রশাসনিক ভবনের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

ছাত্রলীগের নেতারা বলেন, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকা অবস্থায় সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক নিয়োগ নিয়ে তড়িঘড়ি বাছাই বোর্ডের তারিখ নির্ধারণের বিষয়টি আমাদের বোধগম্য নয়। এই মুহূর্তে তড়িঘড়ি করে শিক্ষক নিয়োগের অনুমতি দেয়াটা সন্দেহজনক মনে হয়েছে। এ নিয়োগের মাধ্যমে বর্তমান আওয়ামী সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। এটা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ কখনো হতে দেবে না।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপাচার্য ইলিয়াস উদ্দিন বিশ্বাস বলেন, ছাত্রলীগের আন্দোলনের কারণে নিয়োগ বোর্ড স্থগিত করেছি।
প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G