শেষ হল হজ্ব, শনিবার ফেরার পালা

প্রকাশঃ সেপ্টেম্বর ১৫, ২০১৬ সময়ঃ ৬:৪৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫৩ অপরাহ্ণ

hajjতৃতীয় দিনের মতো শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে গতকাল বুধবার হজ্বের আনুষ্ঠানিকতা শেষ করেছেন হাজিরা।

এরপর অধিকাংশ হাজিই মিনা থেকে মক্কায় ফিরে এসেছেন। এবার ঘরে ফেরার পালা।

সৌদি হজ্ব ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে আগামী ১৭ সেপ্টেম্বর শনিবার থেকে হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হচ্ছে। হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট আগামী ১৭ অক্টোবর।

চলতি বছরে হজ্বে বাংলাদেশ থেকে ২৯৯টি ফ্লাইটে এক লাখ এক হাজার ৮২৯ জন হজ্বযাত্রী সৌদি আরবে এসেছেন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় আসা হজযাত্রী পাঁচ হাজার ১৮৩ জন আর বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৯৫ হাজার ৬১৪ জন।

এবার হজ্বযাত্রীদের মধ্যে ৪৩ জন মারা গেছেন। মৃতদের মধ্যে পুরুষ ৩২ জন, নারী ১১ জন। সর্বশেষ গতকাল বুধবার নাটোরের মো. কাউছার আলী (৭৩) মিনায় মারা যান।

=======

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G