সন্ধ্যায় বৈঠকে বসবে বিএনপি নেতারা

প্রকাশঃ ফেব্রুয়ারি ১০, ২০১৮ সময়ঃ ১:২২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২২ অপরাহ্ণ

খালেদা জিয়ার অনুপস্থিতিতে পরবর্তী কর্ম পদ্ধতি ঠিক করতে বিএনপির ভাইস চেয়ারম্যান, চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুগ্ম মহাসচিবদের নিয়ে আজ শনিবার সন্ধ্যায় বৈঠকে বসবে স্থায়ী কমিটি।

বিএনপির চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সন্ধ্যা ৬টায় এ বৈঠক বসবে বলে জানিয়েছেন চেয়ারপার্সনের কার্যালয়ের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবীর খান।

উল্লেখ্য গত বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদন্ড দেন বিশেষ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান। রায় ঘোষণার পর পরই কড়া নিরাপত্তার মধ্যে সাবেক এ প্রধানমন্ত্রীকে পুরান ঢাকার পুরোনো কারাগারে নিয়ে যাওয়া হয়।

একই মামলায় কারাদন্ড পেয়েছেন বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান, মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সলিমুল হক কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ।

রায় ঘোষণার পর রাতে বিএনপির পক্ষ থেকে এক সংবাদ বিবৃতিতে জানানো হয়, ‘গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।’ তিনি বর্তমানে লন্ডনে নির্বাসনে রয়েছেন।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G