সবচেয়ে ক্লাসিক ও বিস্ময়কর স্মার্টফোন

প্রকাশঃ মার্চ ৯, ২০১৫ সময়ঃ ১০:৩৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৩৪ পূর্বাহ্ণ

আইটি ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

image_195883.monohm2বার্সেলোনায় চলমান ‘ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেস’-এ দেখা মিললো এ বছরের সবচেয়ে ক্লাসিক স্মার্টফোনের। সি-নেট এর বিশেষজ্ঞদের দৃষ্টিতে এটিই সবচেয়ে বিস্ময়কর এবং নজরকাড়া ফোন।

‘মনোহম’ এর ডিজাইনকৃত স্মার্টফোনটি। পকেটে হাত ঢুকিয়ে ঘড়ির মতো যন্ত্রটি বের করুন আর ফোন করুন। অ্যাপল এবং সনির যৌথ উদ্যোগে ‘মনোহম’ তৈরি হয়েছে। গোলাকার নজর কাড়া ফোনটি স্মার্টফোনের ধারণাটিই বদলে দিয়েছে।

বিশেষজ্ঞরা জানান, গোলাকার ছোট ফোনটি কানে ধরে কথা বলতে অনেকেরই অস্বস্তি লাগতে পারে। তবে একটি ব্লুটুথ ইয়ার ফোন থাকলে কথাই নেই। ‘মনোহম অ্যারিওলা’ নামের ফোনের পর্দাটি একটি গোলাকার ঘড়ির মতো দেখাবে। বৃত্তের দেওয়ালে চারদিকে বাবল এর মতো সুইট রয়েছে। এগুলো ফেসবুক, টুইটার এবং ইন্সটাগ্রাম এর মতো জনপ্রিয় সোশাল নেটওয়ার্ক সাইটে কি ঘটছে তা দেখাবে। এর পেছনে ঠিক কেন্দ্রে রয়েছে ক্যামেরা। ছবি উঠবে গোলাকারভাবে। বিল্ট-ইন অ্যাপের মাধ্যমে থার্ড-পার্টি প্রোগ্রাম ব্যবহার করা যাবে।

পেছনের কেসটি কাঠের চেহারা দেওয়া হয়েছে। কাঠের বিভিন্ন নকশার মাধ্যমে নানা ডিজাইন আসবে বাজারে। রংয়ে ম্যাট ফিনিশ ব্যবহার করা হয়েছে। তবে একটি জাপানিজ সংস্করণ থাকবে যেখানে পেছনের কেস-এ বাঁশের চেহারা ব্যবহার করা হবে। এর রং থাকবে গ্লসি।

তবে মোবাইলটি প্রোটোটাইপ, এর পর্দা কম রেজ্যুলেশনের। মূল যন্ত্র যখন বানানো হবে তখন তাতে ২৪৪পিপিআই পর্দা থাকবে। এর পর্দাটি গোলাকার। চারকোণ পর্দাকে ফ্রেম দিয়ে গোলাকার দেখানো হয়নি। অপারেটিং সিস্টেম ফায়ার ফক্স।

এ বছরের শেষ নাগাদ বাজারে বিক্রি শুরু হবে মোবাইলটি। এর দাম পড়বে প্রায় ৬০০ মার্কিন ডলারের কাছাকাছি।

প্রতিক্ষণ/এডি/জয়

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G