সাত খুনের সাক্ষ্যগ্রহণ চলছে

প্রকাশঃ মার্চ ২৮, ২০১৬ সময়ঃ ১২:২৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

photo-1454911994নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের মামলায় সাক্ষ্য দিচ্ছেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম চাঁদনী রূপমসহ চারজন।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে এ সাক্ষ্য গ্রহণ শুরু হয়।

অন্য সাক্ষীরা হলেন নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের শ্বশুর শহিদুল ইসলাম ও তাঁর ছেলে সাঈদুল ইসলাম, নজরুলের সহকর্মী মো. শাহাজালাল। একই সঙ্গে আসামিপক্ষের আইনজীবীরা তাঁদের জেরা করছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) এস এম ওয়াজেদ আলী খোকন জানান, প্যানেল মেয়র নজরুল ইসলাম ও জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারসহ সাত খুন মামলার চার আসামির ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করেছিলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চাঁদনী রূপম। জবানবন্দি রেকর্ডের বলে তিনি আজ এ সাক্ষ্য দিচ্ছেন।

এর আগে সাত খুনের প্রধান আসামি সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি কাউন্সিলর নূর হোসেন, র‍্যাব-১১-এর সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, কমান্ডার এম এম রানা, মেজর আরিফসহ ২৩ আসামিকে আদালতে আনা হয়।

২০১৪ সালের ২৭ এপ্রিল দুপুরে নারায়ণগঞ্জের লিংক রোড থেকে অপহরণের পর ছয়জনের ৩০ এপ্রিল এবং পরদিন আরো একজনের মৃতদেহ শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করে পুলিশ। চাঞ্চল্যকর এ ঘটনায় ফতুল্লা থানায় আলাদা দুটি মামলা হয়।

============

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G