সিলেটে ট্রাকচাপায় ‍শিশুর মৃত্যু

প্রকাশঃ মার্চ ১৮, ২০১৫ সময়ঃ ৪:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

imagesসিলেটের গোয়াইনঘাটে ট্রাকচাপায় প্রথম শ্রেনীতে পড়ুয়া এক ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত স্কুল ছাত্র আসাদ মিয়া (৬) উপজেলার তোয়াকুল নয়াপাড়া গ্রামের আমিরুল ইসলামের ছেলে ও নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র। বুধবার সকাল সাড়ে ১০টায় নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার পথে একটি ট্রাক (সিলেট ড ১১-১০৯৯) আসাদকে চাপা দেয়।

এ ঘটনায় স্থানীয়রা আসাদকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সড়ক দুর্ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

গোয়াইনঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, ঘটনাস্থলে গিয়ে পুলিশ আটককৃত ট্রাকটি থানায় নিয়ে এসেছে। এলাকাবাসীর সাথে কথা বলে অবরোধ তুলে নেওয়া হয়েছে। লাশের ময়নাতদন্ত হচ্ছে। এ ঘটনায় মামলা হবে।’

প্রতিক্ষণ/এডি/রানা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G