সিলেটে সৌদি গমনেচ্ছুদের লাঠিপেটা

প্রকাশঃ ফেব্রুয়ারি ১২, ২০১৫ সময়ঃ ২:৪৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৪৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম

Sylhet-policeনগরীর সোনালী ব্যাংকের শাখাগুলোতে সৌদি গমনেচ্ছুদের উপচে পড়া ভিড় সামলাতে না পেরে পুলিশ তাদের লাঠিপেটা করেছে।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে জিন্দাবাজারস্থ সোনালী ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিবন্ধন ফরম সংগ্রহ ও ব্যাংক ড্রাফট কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই সৌদি গমনেচ্ছুরা নগরীর সোনালী ব্যাংকের শাখাগুলোতে ভিড় করছেন। ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে ব্যাংক কর্মকর্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে জিন্দাবাজারস্থ সোনালী ব্যাংক শাখায় সৌদি গমনেচ্ছুকদের উপচে পড়া ভিড় সামলাতে না পেরে এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীরা সদস্যরা লাঠিপেটা করেন। এর আগেও একাধিকবার লাঠিপেটার ঘটনা ঘটনা ঘটে।

সিলেটে গত মঙ্গলবার থেকে সরকারিভাবে সৌদি আরব যেতে ইচ্ছুকদের জন্য নিবন্ধন ফরম সংগ্রহ ও ব্যাংক ড্রাফটের কার্যক্রম শুরু হয়।

প্রতিক্ষণ/এডি/রাতুল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G