দুই প্রার্থীই ভোট দিলেন কুসিক নির্বাচনে

প্রকাশঃ মার্চ ৩০, ২০১৭ সময়ঃ ১০:২৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৩২ পূর্বাহ্ণ

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ভোট দিয়েছেন আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আঞ্জুম সুলতানা সীমা ও তাঁর প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কু।

আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা সকাল সোয়া ৯টার দিকে কুমিল্লা মডার্ন প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।

সাড়ে ৯টার দিকে বিএনপির প্রার্থী ও সাবেক মেয়র মনিরুল হক সাক্কু নগরীর ১২ নম্বর ওয়ার্ডের হোচ্ছামিয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।

আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত।

কুমিল্লা সিটি নির্বাচনে এবার মেয়র পদে  সাক্কু ও সীমা ছাড়াও আছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) শিরিন আক্তার ও স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশীদ। এ ছাড়া কাউন্সিলর প্রার্থী আছেন ১১৪ ও সংরক্ষিত কাউন্সিল প্রার্থী ৪১ জন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সিটি করপোরেশনে মোট ভোটার সংখ্যা দুই লাখ সাত হাজার ৫৬৬ জন। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা বেশি। ওই সিটিতে নারী ভোটারের সংখ্যা এক লাখ পাঁচ হাজার ৪৪৭ জন। পুরুষ ভোটারের সংখ্যা এক লাখ দুই হাজার ১১৯ জন। ২৭টি ওয়ার্ড ও নয়টি সংরক্ষিত আসন আছে। ভোটকেন্দ্র আছে ১০৩টি।

২০১১ সালে দুটি পৌরসভাকে এক করে কুমিল্লা সিটি করপোরেশন ঘোষণা করা হয়। এর পরের বছরই অনুষ্ঠিত হয় সিটির প্রথম নির্বাচন।

ওই নির্বাচনে মনিরুল হক সাক্কু আওয়ামী লীগ সমর্থিত আফজল খানকে পরাজিত করেন। মনিরুল হক সাক্কু আবারও মেয়র পদের জন্য নির্বাচন করছেন।

প্রতিক্ষণ/এডি/তরু

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G