স্টার জলসায় আসক্তি, স্বামী খুন

প্রকাশঃ আগস্ট ৪, ২০১৬ সময়ঃ ৩:৩৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৩৭ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

sssssssssss

নাহিদা আকন্দ ওরফে রীপা নামের একজন স্ত্রী টেলিভিশনে স্টার জলসা চ্যানেল দেখা নিয়ে নিজ স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এ দণ্ডাদেশ দেন। সেই সাথে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা অথবা অনাদায়ে এক মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

গত বছরের ৪ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে রীপা টিভিতে স্টার জলসা দেখছিলেন। বাসায় ফিরে সোহরাব স্ত্রীকে স্টার জলসা দেখতে বারণ করেন।

এ নিয়ে দুজনের মধ্যে ঝগড়ার একপর্যায়ে রীপা স্বামী সোহরাবকে ছুরিকাঘাত করেন। পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন বলে জানান।

যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া নাহিদার গ্রামের বাড়ি নরসিংদীর মনোহরদী উপজেলার পশ্চিম চালাকচর গ্রামে। তিনি গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া এলাকার সোহরাব হোসেনের স্ত্রী।

এই ঘটনায় নিহত সোহরাবের বাবা শাহজাহান জয়দেবপুর থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক (এসআই) এ আর এম আল মামুন তদন্ত শেষে রীপার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। শুনানি শেষে আজ দুপুরে আদালত রীপার বিরুদ্ধে ঐ রায় দেন।

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G