স্টিলের বিজ্ঞাপনে সজল

প্রকাশঃ মার্চ ২৪, ২০১৬ সময়ঃ ১০:৪৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩৩ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

সজলআশরাফুল আলম রুবেলের পরিচালনায় এমএসপি স্টেইনলেস স্টিলের বিজ্ঞাপনে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা সজল।তিনি এই কোম্পানীর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন। চারদিনব্যাপী রাজধানীর বসিলা ফ্লাইওভার, এফডিসি, সদরঘাট, আহসান মঞ্জিল, বুদ্ধিজীবী শহীদ মিনার ও নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে বিজ্ঞাপনটির শুটিং হয়েছে।

১ মিনিটের এ বিজ্ঞাপনটি সম্পর্কে সজল বলেন, “বহুদিন পর যেহেতু বিজ্ঞাপনে কাজ করলাম, আশা করি খুব ভালো একটি বিজ্ঞাপন নিয়েই দর্শকদের সামনে হাজির হচ্ছি”।

দীর্ঘ ৫ বছর পর নতুন কোন বিজ্ঞাপনে কাজ করলেন এই জনপ্রিয় অভিনেতা। ৫ বছর আগে চাকা ওয়াশিং পাউডারের একটি বিজ্ঞাপনে কাজ করেছিলেন সজল; সহশিল্পী হিসেবে ছিলেন চিত্রনায়িকা পূর্ণিমা ।

কোনো ধারাবাহিক নাটকে কাজ করবেন না বলেও সাফ জানিয়েছেন অভিনেতা সজল। নিয়মিতই ছোটপর্দার এক ঘণ্টার নাটকে কাজ করে থাকেন তিনি। তার সর্বশেষ অভিনীত চলচ্চিত্র ‘রানআউট’ বেশ দর্শক সমাদৃত হয়।

বদিউল আলম খোকনের পরিচালনায় ‘হারজিত’ শিরোনামের একটি চলচ্চিত্রের শুটিং এর প্রস্তুতি নিচ্ছেন তিনি। চলচ্চিত্রটিতে সজলের বিপরীতে অভিনয় করবেন বর্তনাম সময়ের আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহী। আগামী মে মাস থেকে শুরু হবে এই চলচ্চিত্রটির শুটিংয়ের কাজ।

প্রতিক্ষণ/এডি/কেএইচ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G