স্ত্রীকে গলাকেটে ও সন্তানকে পুড়িয়ে হত্যা

প্রকাশঃ জুন ৩, ২০১৭ সময়ঃ ১২:৫৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩৩ অপরাহ্ণ

কামরুজ্জামান শাহীন, ভোলা প্রতিনিধি:

ভোলার দৌলতখানে বেলাল হোসেন নামে এক ব্যক্তি তার স্ত্রীকে গলাকেটে হত্যার পর ঘরে আগুন লাগিয়ে সন্তানকেও পুড়িয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার গভীর রাতে উপজেলার পশ্চিমজয়নগর এলাকায় এই ঘটনা ঘটে। আজ শনিবার দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, শাহনা বেগম (৩০) ও তার শিশু সন্তান মোহনা। এই ঘটনায় আটক হয়েছেন স্বামী বেলাল হোসেন।

ওসি এনায়েত জানান, শুক্রবার রাতে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে গলাকেটে হত্যার পর গভীর রাতে নিজ ঘরে আগুন লাগিয়ে শিশু সন্তানকে হত্যা করে বেলাল।

তবে কেনো ও কী কারণে এই বর্বর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা নিশ্চিত করতে পারেননি তিনি।

মরদেহ দুটি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রতিক্ষণ/এডি/সাই

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G