যৌন হয়রানির দায়ে চাকরিচ্যুত ঢাবি শিক্ষক

প্রকাশঃ জুন ৩০, ২০১৫ সময়ঃ ৯:২২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪৩ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

DU3ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলামকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সিন্ডিকেট সভায় মঙ্গলবার বিকেলে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ঢাবি উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বিষয়টি  সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

নাট্যকলা বিভাগের চতুর্থ বর্ষের এক ছাত্রীকে বাসায় নিয়ে গিয়ে যৌন হয়রানির অভিযোগ ছিল সাইফুল ইসলামের বিরুদ্ধে। গত বছরের ১৫ সেপ্টেম্বর তার বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। হয়রানির শিকার ওই ছাত্রীর বক্তব্য অনুযায়ী,পরীক্ষায় নম্বর বাড়িয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে ১৩ সেপ্টেম্বর বিকেলে এই শিক্ষক তাকে বাসায় ডাকেন। এরপর তাকে যৌন হয়রানি করা হয়।

১৫ সেপ্টেম্বর ঐ ছাত্রীর অভিযোগের  ভিত্তিতে ক্ষোভে ফুঁসে ওঠেন শিক্ষার্থীরা। আজীবন বহিষ্কার চেয়ে ঐদিন তাকে অবরুদ্ধ করেও রাখা হয়। শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যে সেদিন দুপুরেই পদত্যাগ করেছিলেন সাইফুল ইসলাম। পরে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক সভায় তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয়। সেই সঙ্গে কেন তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না এ মর্মে কারণ দর্শানোর নোটিশও দেয়া হয়েছিল।

প্রতিক্ষণ/এডি/জুয়েল

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G