স্যামসাং প্রধান লি জে ইয়ংয়ের ৫ বছরের কারাদণ্ড

প্রকাশঃ আগস্ট ২৫, ২০১৭ সময়ঃ ২:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:২৬ অপরাহ্ণ

দক্ষিণ কোরীয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং প্রধান লি জে ইয়ংকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। দুর্নীতির দায়ে শুক্রবার তার বিরুদ্ধে এ সাজা ঘোষণা করেন দক্ষিণ কোরিয়ার একটি আদালত।

৪৯ বছর বয়সী লি বিশ্বের বৃহত্তম স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাংয়ের ভাইস চেয়ারম্যান। তার বিরুদ্ধে বেশ কয়েকটি দুর্নীতির অভিযোগ আনা হয়। যা গত ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়। শুনানি শেষে আজ (শুক্রবার) এ রায় ঘোষণা করা হলো।

এর আগে তদন্তের অংশ হিসেবে গত ১৭ ফেব্রুয়ারিতে তাকে গ্রেফতার করা হয়।

লি জে ইয়ংকের আইনজীবী ইতোমধ্যেই বলেছেন, রায়ের বিরুদ্ধে তারা আপিল করবেন।

প্রতিক্ষণ/এডি/শাআ

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G