হরিণ বিক্রির উদ্যোগ নিয়েছে রাজশাহী কেন্দ্রীয় উদ্যান, কেনা যাবে ৫০ হাজার টাকায়

প্রকাশঃ মে ১৪, ২০২৬ সময়ঃ ৯:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৪ অপরাহ্ণ

অতিরিক্ত হরিণের চাপ কমাতে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী সিটি করপোরেশন পরিচালিত কেন্দ্রীয় উদ্যান ও বোটানিক্যাল গার্ডেন কর্তৃপক্ষ। নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে প্রতিটি হরিণ ৫০ হাজার টাকা মূল্যে হস্তান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে।

উদ্যান কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে সেখানে ধারণক্ষমতার তুলনায় বেশি হরিণ রয়েছে। বন বিভাগের নীতিমালা অনুযায়ী প্রতিটি হরিণের জন্য নির্দিষ্ট পরিমাণ জায়গা প্রয়োজন হলেও বিদ্যমান অবকাঠামোয় তা বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। এ কারণে অতিরিক্ত হরিণ কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

রাসিকের ভেটেরিনারি সার্জন ড. ফরহাদ উদ্দিন গণমাধ্যমকে জানান, উদ্যানে প্রায় ৪০ হাজার বর্গফুট জায়গাজুড়ে হরিণের জন্য সেড রয়েছে। সেখানে স্বাভাবিকভাবে ৮০ থেকে ৮৫টি হরিণ রাখা সম্ভব হলেও বর্তমানে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৯টিতে। এতে ব্যবস্থাপনায় চাপ তৈরি হচ্ছে।

তিনি আরও বলেন, এর আগেও নিয়ম মেনে হরিণ হস্তান্তর করা হয়েছে। তবে এবারও বন বিভাগের অনুমোদন ছাড়া কোনো হরিণ বিক্রি করা হবে না। আগ্রহী ব্যক্তির বৈধ লাইসেন্স থাকতে হবে এবং যাচাই-বাছাই শেষে অনুমতি দেওয়া হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিক্রি হওয়া হরিণ কোনো অবস্থাতেই জবাই করা যাবে না। শুধুমাত্র লালন-পালনের উদ্দেশ্যেই প্রাণীগুলো রাখা যাবে।

এদিকে উদ্যানটিকে ভবিষ্যতে ‘বার্ড পার্ক’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অনুমোদন পেলে সেখানে দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির পাখির জন্য আধুনিক আবাসস্থল তৈরি করা হবে। পাশাপাশি দর্শনার্থীদের জন্য উন্নত সুযোগ-সুবিধা ও পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G