৩৫তম বিসিএস প্রিলিতে উত্তীর্ণ ২০৩৯১ জন

প্রকাশঃ এপ্রিল ৮, ২০১৫ সময়ঃ ৫:২৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:১৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

bcs৩৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে ২০ হাজার ৩৯১ জন উত্তীর্ণ হয়েছেন।

আজ বুধবার বিকেলে পিএসসির নিজস্ব ওয়েবসাইটে এ ফল প্রকাশিত হয়।

প্রিলিমিনারির ফল পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে।

এছাড়া টেলিটক মোবাইলে এসএমএস করেও ফল পাওয়া যাবে। এজন্য PSC লিখে স্পেস দিয়ে 35 লিখে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে।

গত ৬ মার্চ  ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন প্রার্থী নিয়ে ৩৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিসিএস বিধিমালা সংশোধনের পর নতুন নিয়ম ও সিলেবাসে ১০০ নম্বরের পরিবর্তে ২০০ নম্বরে দুই ঘণ্টার প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হয়। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ছিল এক নম্বর। আর ভুল উত্তরের জন্যে শূন্য দশমিক ৫০ নম্বর কাটা হয়।

প্রতিক্ষণ/এডি/আরিফ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G