কামরুজ্জামানের রায় পুনর্বিবেচনার আবেদন আজ

প্রকাশঃ মার্চ ৫, ২০১৫ সময়ঃ ১০:৪৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫২ পূর্বাহ্ণ

আদালত প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম.

kamruzzaman_1_0মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান তার বিরুদ্ধে দেয়া রায় পুনর্বিবেচনার আবেদন করবেন আজ বৃহস্পতিবার।

বুধবার সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে তার আইনজীবীরা কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান।

কামারুজ্জামানের আইনজীবী এ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম জানান, মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে পুনর্বিবেচনার আবেদন করবেন জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামান।

এ সময় আইনজীবী মতিউর রহমান আকন্দ, শিশির মনির, ব্যারিস্টার নাজিব মোমেন ও এহসান এ সিদ্দিক উপস্থিত ছিলেন।

১৮ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের দায়ে কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।

ওইদিন রাতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে রায়ের কপি পাঠানো হয়। ১৯ ফেব্রুয়ারি তার মৃত্যু পরোয়ানা জারি করে তা ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়

প্রতিক্ষণ/এডি/রেজা

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G