আজকের দিনটি কেমন যাবে( শুক্রবার, ১৬ জানুয়ারী ২০১৫ )

প্রকাশঃ জানুয়ারি ১৬, ২০১৫ সময়ঃ ৬:৩০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪৮ অপরাহ্ণ

রাশিমেষ (২১ মার্চ – ২০ এপ্রিল)
সম্ভবত বেশ অনেকদিন পর সত্যিকার সুখবর পেতে যাচ্ছেন আপনজনের ক্ষেত্রে; কারো রোগমুক্তি ঘটার সংবাদ পেতে পারেন। ওহ! প্রেমের যোগ শুভ নয়। আজ মনে মনে ভালোবাসার মানুষটিকে মনের কথা না-ইবা জানালেন! অন্যদিন! কর্মক্ষেত্রে একটু রূঢ় হওয়া প্রয়োজন হতে পারে। নিজেকে নিয়ন্ত্রণে রাখবেন। জীবনের নিরাপত্তা নিশ্চিত করবে এমন উৎস থেকে অর্থ সমাগম ঘটতে পারে।
শুভ রং: লাল, বেগুনি ও সাদা
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫
পাথর: প্রবাল

বৃষ (২১ এপ্রিল – ২১ মে)
আপনি খুবই বাস্তববাদী মানুষ, নেহাৎ কর্মফলে বিশ্বাস করেন। কিন্তু আজ এমন কিছু ঘটতে চলেছে যা আপনাকে দৈবে বিশ্বাস করিয়ে ছাড়বে। আজ ভালোবাসার মানুষটির সঙ্গে মৃদু খুনসুটির যোগ আছে, তবে তাকে মৃদু রাখাটাও আপনারই হাতে। কর্মক্ষেত্রে কৌতুহল প্রকাশ করা ইতিবাচক ফল আনতে পারে। পুরনো, ভুলে যাওয়া কোনো উৎস থেকে অর্থ আসতে পারে।
শুভ রং: আকাশি, কমলা
শুভ সংখ্যা: ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪
পাথর: পান্না

মিথুন (২২ মে – ২১ জুন)
রাশিবিচারে আপনার ষষ্ঠ ইন্দ্রীয় বরাবরই প্রখর। আজ হাতেনাতে তার সুফল পেতে চলেছেন মনে লয়। প্রেমের ক্ষেত্রে সাফল্য আসবে সম্পূর্ণ অপ্রত্যাশিত পথে, সুতরাং জলকে গড়াতে দিন, দেখুন কোথাকার জল কোথায়…কর্মক্ষেত্রে সমস্যাযোগ। সময়ানুবর্তী থাকার চেষ্টা করুন আজ। আজ জোর করে কেউ টাকা খরচ করিয়ে দিতে চাইতে পারে; এড়িয়ে যাবেন।
শুভ রং: হালকা সবুজ, ক্রিম
শুভ সংখ্যা: ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭
পাথর: পোখরাজ

কর্কট (২২ জুন – ২২ জুলাই)
বই এবং চলচ্চিত্র হতে পারে আপনার আজকের দিনের সঙ্গী। প্রিয়জনের সান্নিধ্য পেতে করতে পারেন ফোন অথবা লিখতে পারেন দীর্ঘ চিঠি। কর্মক্ষেত্রে নিজের পরিধি বাড়াতে আজকের দিনটি হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। দিলখোলা হোন এবং এগিয়ে যান। প্রয়োজন অনুসারে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। সিদ্ধান্ত গ্রহণে যত্নবান হতে হবে। আর টাকা খসবে, তবে ভালো কোনো কাজে।
শুভ রং: হালকা সবুজ, সাদা ও কমলা
শুভ সংখ্যা: ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫
পাথর: মুক্তা

সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট)
আজ উৎফুল্ল হওয়ার মতো যথেষ্ট ঘটনা ঘটে যাবে একের পর এক হে কন্যা। বাড়িতে আসতে পারে মেহমান, তাই ঘরটাকে একটু গুছিয়ে রাখুন। আজ সিংহ রাশির নারীদের জন্যে প্রেমের যোগ দারুণ শুভ তবে শর্ত আছে: পরতে হবে উজ্জ্বল রঙের জামা। তবে আত্মপ্রচার করা থেকে সাবধান! কর্মক্ষেত্রে কিন্তু গুরুতর টেনশন অপেক্ষা করছে আপনার জন্যে।
শুভ রং: হলুদ, সোনালি
শুভ সংখ্যা: ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬
পাথর: চুন্নি ও প্রবাল

কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
আজকের দিনটি এই রাশির জাতক-জাতিকাদের জন্য খুবই রোমান্টিক। এই রাশির জাতকদের জন্য এই দিনে লাল রং শুভ। পরস্পরের মধ্যে বোঝাপড়া আরো ভালো হওয়ার লক্ষণ রয়েছে। দিনের শুরুতে কিছুটা ব্যস্ততার মধ্যে কাটলেও সহকর্মীদের সহায়তায় দিনটি হয়ে উঠবে কর্মময়। বেকার জাতক-জাতিকাদের এই দিনটিতে কর্মসংস্থানের সুযোগ রয়েছে।
শুভ রং: ফিরোজা, চকলেট
শুভ সংখ্যা: ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮
পাথর: পান্না

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
আজ তুলার শরীর-মন অন্যের আনন্দের কারণ হবে এবং আনন্দিত থাকবে তুলা নিজেও। রোমান্টিক ব্যাপারে ঐশ্বরিক সাহায্য পেতে চলেছেন, সুতরাং চুটিয়ে চলতে পারে প্রেম। কর্মক্ষেত্রে প্রতিপক্ষ তৎপর হয়ে উঠবে। কিন্তু সত্যকে আঁকড়ে থাকুন, জয় আপনারই হবে। সৃজনশীল ক্ষেত্রে মাথা খাটালে অর্থ আসবে জলের মতো।
শুভ রং: ফিরোজা, আকাশি ও সাদা
শুভ সংখ্যা: ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২
পাথর: হীরা-পান্না

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
দলগতভাবে সাফল্য আসবে, সবাইকে নিয়ে এগিয়ে যান সাচ্ছন্দ্যে। প্রেমের সম্পর্কে ফাটলের যোগ দেখা যাচ্ছে, সাবধান! কর্মক্ষেত্রে আজ কারও সহায়তা পাবেন না, একলা চলো রে নীতি অবলম্বন করুন। ঋণগ্রস্ত হয়ে পড়তে পারেন। তবে চাইলে এড়িয়েও যেতে পারেন। মনে রাখবেন, এসব ক্ষেত্রে ঋণ না করাটাই ভালো।
শুভ রং: নীল, ঘিয়ে, চকলেট
শুভ সংখ্যা: ১, ২, ৩, ৯, ২২, ৩৪
পাথর: প্রবাল ও চুন্নি

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
আপনার প্রবল কল্পনাশক্তি আপনাকে সফল করে তুলতে পারে আজ। সুতরাং লাগাম ছেড়ে দিন কল্পনার। গ্রহ-নক্ষত্রের অবস্থান বলছে শুভ পরিণয় ঘটতে চলছে সম্পর্কের, শিগগিরই। তৈরি থাকুন! কর্মক্ষেত্রে আজ আপনার কথা মতো চললে প্রতিষ্ঠানের কার্যসিদ্ধি হবে। এবার বাকিটা আপনার হাতে। সৎকাজে অর্থব্যয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে, মন খুলে দিন।
শুভ রং: আকাশি ও বেগুনি
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮
পাথর: পোখারাজ

মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
মনের মানুষের সঙ্গে মৃদু মনকষাকষি হতে পারে। যদিও শেষমেষ কান্নাকাটির ভেতর দিয়ে দিনের মধ্যভাগে মিলন হয়ে যাবে। দিনের শেষে প্রেমিক-প্রেমিকা কোনো রোমান্টিক ভ্রমণ কিংবা ভালো কোনো রেস্টুরেন্টে খেতে যেতে পারেন। এই রাশির জাতক-জাতিকা নিজেদের সামাজিক অবস্থান সম্পর্কে যথেষ্ট সচেতন হবেন। নিজেদের কাছাকাছি মানুষদের কাছে সম্মান বৃদ্ধি পাবে।
শুভ রং: নীল, চকোলেট, ক্রিম, সবুজ
শুভ সংখ্যা: ৮, ৯, ১৬, ৩২, ৩৭, ৪৯
পাথর: ক্যাটস আই

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
আপনার পেশাগত জায়গায় নিজের কল্পনাশক্তি এবং ষষ্ঠ ইন্দ্রীয়কে কাজে লাগান। দিন শেষে মিলতে পারে সম্মান ও অর্থপ্রাপ্তি। মনের মানুষের কাছে স্বচ্ছতা প্রমাণে কাছাকাছি থাকুন। আজকের সঙ্গীই হতে পারে আগামীর জীবনসঙ্গী। কর্মক্ষেত্রে প্রতিবন্ধকতার শিকার হতে পারেন, তবে নিজের ষষ্ঠ ইন্দ্রিয়ের কথা শুনলে অর্থপ্রাপ্তি এবং ব্যবসায় উন্নতি দু-ই জুটতে পারে।
শুভ রং: নীল, গাঢ় সবুজ ও বেগুনি
শুভ সংখ্যা: ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭
পাথর: নীলা

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
নিজের কর্মদক্ষতা সম্পর্কে সচেতন হোন। স্বাস্থ্যের দিকে নজর রাখলে অনাকাঙ্ক্ষিত স্বাস্থ্যহানি থেকে রক্ষা পাওয়া যাবে। নিজের আচরণ নিয়ে নিজেকে প্রশ্ন করুন আর যে আচরণগুলো আপনার আশপাশের মানুষের সঙ্গে দূরত্ব সৃষ্টি করে তা পরিহার করুন। আজকের দিনে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটতে পারে যা আপনার জীবনের ভারসাম্যতা ফিরিয়ে আনবে। অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫
পাথর: রক্তমুখী নীলা

প্রুতক্ষণ/এডি/সাইমুম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G