মান্নার জামিন নামঞ্জুর

প্রকাশঃ মার্চ ১২, ২০১৫ সময়ঃ ২:১৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:১৮ অপরাহ্ণ

আদালত প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

mannaরাষ্ট্রদ্রোহ মামলায় নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নার জামিন নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকা মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার শাহ শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে মান্নার রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন তার আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মান্নান খান।

মান্নান খান তার আবেদনে বলেন, মান্না রিমান্ডে থাকাকালে হৃদরোগে আক্রান্ত হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার উন্নত চিকিৎসা দরকার। তাই তার রিমান্ড বাতিল ও জামিন প্রয়োজন।

গত ১১ মার্চ বুকে ব্যথা অনুভূত হওয়ায় মান্নাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে ৭ মার্চ মান্নাকে ঢাকা মহানগর হাকিম আতাউল হক ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সেনাবাহিনীকে উৎসাহিত করে উস্কানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে গত ৫ মার্চ গুলশান থানার এসআই সোহেল রানা বাদী হয়ে রাষ্ট্রদ্রোহ মামলাটি দায়ের করেন।

গত ২৫ ফেব্রুয়ারি সকাল ১০টা ৫০ মিনিটে ধানমন্ডির স্টার কাবাবের সামনে থেকে র‌্যাব-২ মাহমুদুর রহমান মান্নাকে আটক করে।

উল্লেখ্য, মাহমুদুর রহমান মান্না ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকার মধ্যকার ফোনালাপ এবং মান্না ও অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ফোনালাপের দু’টি অডিও ক্লিপ গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পরই মান্নাকে নিয়ে সারাদেশে তোলপাড় শুরু হয়।

প্রতিক্ষণ /এডি/নাদিম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G