সালাউদ্দিনকে খুঁজতে এফিবিআইয়ের সহায়তা চায় বিএনপি

প্রকাশঃ মার্চ ২০, ২০১৫ সময়ঃ ৪:৪৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৫৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

1425904701বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে খুঁজে বের করতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের সহায়তা চেয়েছে বিএনপি।

দলের পক্ষে স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব:) মাহবুবুর রহমান এ কথা জানিয়েছেন। শুক্রবার দুপুরে সালাহ উদ্দিন আহমেদের স্ত্রীর সাথে দেখা করে তিনি এ কথা জানান।

সালাহ উদ্দিনের স্ত্রী সাবেক এমপি হাসিনা আহমেদ ও তার সন্তানদেরকে সান্তনা দিতে তার বাসায় যান মাহবুব। এসময় তিনি বলেন, গত দশদিন ধরে নিখোঁজ রয়েছেন   সালাহ উদ্দিন আহমেদ।

আইনশৃঙ্খলা বাহিনী যদি তাকে খুঁজে বের করতে না পারে তাহলে সরকারের উচিত এফবিআইয়ের সহায়তা নেয়া। হাসিনা আহমেদ বলেন, সালাহ উদ্দিন আহমেদকে আইন-শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে এটা নিশ্চিত। কারণ তখন আশ পাশের অনেকেই তা দেখেছে। তাই জনসম্মুখে একজন রাজনীতিবিদকে তুলে নিয়ে গিয়ে অস্বীকার করায় আমরা হতাশ। তিনি স্বামী সালাহ উদ্দিন আহমেদকে জীবীত উদ্ধারে প্রধানমন্ত্রী নির্দেশনা চান।

প্রতিক্ষণ/এডি/রিফাত

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G