নির্বাচনের জন্য পেছালো এইচএসসির ৩ পরীক্ষা
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
তিন সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আগামি ২৬, ২৭ ও ২৮ এপ্রিলের এইচএসসি ও সমমানের পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।
স্থগিতকৃত পরীক্ষাগুলো যথাক্রমে আগামী ২, ৪ ও ১৬ মে অনুষ্ঠিত হবে।
সোমবার পরীক্ষার তারিখ পরিবর্তন করে শিক্ষা মন্ত্রণালয় থেকে এ আদেশ জারি করা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সুবোধ চন্দ্র ঢালী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটটি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ২৬ এপ্রিল সকালের ও বিকেলের পরীক্ষা ২ মে শনিবার যথাক্রমে সকাল ১০টা ও বিকাল ২টা থেকে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ২৭ এপ্রিলের স্থগিতকৃত পরীক্ষা অনুষ্ঠিত হবে ৪ মে সোমবার সকাল ১০টায়। এছাড়া, ২৮ এপ্রিলের পরীক্ষা ১৬ মে শনিবার সকাল ১০টা ও বিকাল ২টায় অনুষ্ঠিত হবে।
প্রতিক্ষণ/এডি/মারুফা


















