আজীবন বহিষ্কার হচ্ছে জাবি’র ৮ শিক্ষার্থী

প্রকাশঃ এপ্রিল ১৮, ২০১৫ সময়ঃ ৮:৫৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৭ অপরাহ্ণ

জাবি প্রতিনিধি

ju-copy2জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখ সন্ধ্যায় এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ছাত্রলীগ নেতাকর্মীসহ ৮ শিক্ষার্থীকে আজীবন বহিস্কার করতে যাচ্ছে কর্তৃপক্ষ।

এর আগে শুক্রবার রাতে ভিসির বিশেষ ক্ষমতা বলে তদন্তকালীন সময়ে তাদের সাময়িক বহিষ্কার করেছিলো বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার প্রশাসনের ঊর্দ্ধতন একাধিক কর্মকর্তা ও শিক্ষক জানায়, অভিযোগ প্রমাণিত হলে এসব শিক্ষার্থী আজীবন বহিষ্কার হতে পারে। তবে এখনো সাময়িক বহিষ্কৃতদের নাম প্রকাশ করা হয়নি।

তারা আরো জানান, ৮ শিক্ষার্থীকে বহিষ্কার করা হলেও আদালতের নির্দেশনা থাকায় কারো নাম প্রকাশ করা যাচ্ছেনা।

উল্লেখ্য, পহেলা বৈশাখের দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম-বরকত হলের ছাত্রলীগ নেতাকর্মীদের দ্বারা লাঞ্ছিত হন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের এক আদিবাসী শিক্ষার্থী।

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G