মুজাহিদের আপিল শুনানি চলছে

প্রকাশঃ মে ৫, ২০১৫ সময়ঃ ১০:৪০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:১০ অপরাহ্ণ

আদালত প্রতিবেদক :

indexমানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপিল আবেদনের শুনানি তৃতীয় দিনের মতো শুরু হয়েছে।

মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির বেঞ্চে আপিল শুনানি শুরু হয়। বেঞ্চের অপর তিন সদস্য হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

এর আগে, গত সোমবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে মুজাহিদের আপিল আবেদনের শুনানি আজ মঙ্গলবার পর্যন্ত মুলতবি করে আদালত।

প্রসঙ্গত, বুদ্ধিজীবী হত্যা, আটক, নির্যাতনসহ মানবতাবিরোধী পাঁচটি অপরাধে ২০১৩ সালের ১৭ জুলাই জামায়াতের এই নেতাকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল-১।

পরে এই রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে ওই বছরেরই ১১ আগস্ট উচ্চ আদালতে আপিল করেন তিনি।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G