ষ্ট্রোক মানেই হার্ট অ্যাটাক নয়

প্রকাশঃ জুন ৪, ২০১৫ সময়ঃ ১১:৩৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫৫ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

strockআমরা অনেকেই ধারণা করি স্ট্রোক হচ্ছে এক ধরণের হার্টের অসুখ। আমরা প্রায়ই স্ট্রোক ও হার্ট অ্যাটাককে গুলিয়ে ফেলি।

আসলে স্ট্রোক হচ্ছে মস্তিষ্কের রোগ। মস্তিষ্কের কোন স্থানের রক্ত নালী বন্ধ হয়ে গেলে বা ব্লক হলে ঐ জায়গার রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায়। ফলে মস্তিষ্কের ঐ বিশেষ জায়গাটি কাজ করতে পারেনা। এটিই স্ট্রোক নামে পরিচিত।
স্ট্রোককে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় সেরিব্রোভাসকুলার অ্যাকসিডেন্ট বলা হয়।

মস্তিষ্কের ঐ বিশেষ জায়গাটি শরীরের যে যে অংশকে নিয়ন্ত্রণ করতো স্ট্রোক হলে সে সকল অংশের বিভিন্ন অঙ্গ বিকল হয়ে পড়ে। মস্তিষ্কের একদিক নষ্ট হলে শরীরের উল্টো দিক বিকল হয়ে পড়ে, অর্থাৎ মস্তিষ্কের বাম দিকে ক্ষতি হলে শরীরের ডান দিক অবশ হয়ে যায়।

বিশ্বে প্রতি ৬ সেকেন্ডে একজন স্ট্রোকে মারা যাচ্ছেন। এ রোগ সম্পর্কে সচেতন করতে প্রতিবছরের ২৯ অক্টোবর পালিত হচ্ছে বিশ্ব স্ট্রোক দিবস।
প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G