গ্যাস্ট্রিকের ঘরোয়া সমাধান

প্রকাশঃ জুন ১০, ২০১৫ সময়ঃ ৮:১৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৬ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

গ্যাস্ট্রিকের ঘরোয়া সমাধানগ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যাটি প্রায় মানুষের মধ্যেই রয়েছে। চিকিৎসা বিজ্ঞানের বদৌলতে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির অসংখ্য ঔষধ রয়েছে। পাশাপাশি আমরা চাইলে ঘরোয়াভাবে এই রোগটি প্রতিরোধ করতে পারি।

জিরা: এক চা চামচ জিরা ভেজে গুড়ো করে নিন। এটি একগ্লাস পানিতে মিশিয়ে প্রতিবার খাবারের সময় পান করুন। এতে অনেকটাই সমাধান পাবেন আপনি।

লং: আপনার যদি গ্যাস্ট্রিকের সমস্যা থাকে, তবে লং হতে পারে আপনার সঠিক পথ্য। লং এর রস অনেকটা উপকারে আসতে পারে আপনার।

পুদিনা পাতা: পুদিনা পাতার রস গ্যাস্ট্রিকের সমস্যা দূর করতে বহুদিন ধরেই ব্যবহৃত হয়ে আসছে। প্রতিদিন পুদিনা পাতার রস বা পাতা চিবিয়ে খেলে এসিডিটি ও বদহজম থেকে দূরে থাকতে পারবেন।

গুড়: গুড় আপনার বুক জ্বালাপোড়া এবং এসিডিটি থেকে মুক্তি দিতে পারে। তবে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এটি নিষিদ্ধ।

মাঠা: দুধ এবং মাখন দিয়ে তৈরি মাঠা আমাদের দেশে খুবই জনপ্রিয়। এসিডিটি দূর করতে টনিকের মতো কাজ করে যদি এর সাথে সামান্য গুলমরিচ গুড়ো যোগ করেন।

কোনো রোগকেই অবহেলা করা উচিত নয়। ছোটখাটো গ্যাষ্ট্রিক অনেক সময় বড় রোগের কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই প্রথম অবস্থাতেই এর সমাধান চিন্তা করুন। তবে,ডাক্তারি মেডিসিনের চেয়ে প্রাকৃতিক ঔষধের কার্যকারিতা বহুলাংশে বেশি।

প্রতিক্ষণ/এডি/জহির
 
 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G