এলাচের ঔষধি গুণ

প্রকাশঃ জুন ১০, ২০১৫ সময়ঃ ৮:১০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫১ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

30271রান্নাবান্নাতে এলাচের ব্যবহার চলে আসছে সেই সুদূর অতীত থেকে। এলাচকে বলা হয় মসলার রানী। এলাচ সুগন্ধিযুক্ত একটি মসলা। খাবারে অতিরিক্ত স্বাদ বাড়ানোর জন্য ব্যবহার করা হয় এলাচ। রান্নার স্বাদ বাড়ানো ছাড়াও এর ঔষধি গুণেও কম নয়।

এলাচের ঔষধি গুণ:

১. মুখের দুর্গন্ধ, মাঢ়ি থেকে রক্তপাত অথবা দাঁত ক্ষয় হয়ে যাওয়ার মতো সমস্যায় নিয়মিত কালো এলাচ মুখে নিয়ে চিবুতে পারেন। কালো এলাচ মুখের সমস্যা দূর করতে একটি কার্যকর ওষুধ।

২. এলাচ ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে।

৩. শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা, হুপিংকাশি, ফুসফুসের সংক্রমণ ও অ্যাজমার মতো সমস্যায় এলাচ খুব উপকারী।

৪. মাথাব্যথা থেকে তাৎক্ষণিক মুক্তি পেতে এলাচ তেলের ব্যবহার করলে সুফল পাওয়া যায়।

৫. এটি অনুভূতি নাশক ও অস্থিরতাকে প্রশমিত করে।

৬. কালো এলাচ হার্ট সুস্থ রাখে, রক্তচাপ ও ক্যান্সার নিয়ন্ত্রণে রাখে এবং রক্তসঞ্চালন বাড়ায়।

৭. এলাচ হৃদরোগ প্রতিরোধ করে, হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এ ছাড়া এলাচ রক্তসঞ্চালনেও সহায়ক।

৮. এতে থাকে ভিটামিন সি, যা ত্বক সমস্যা দূর করে।

৯. রূপচর্চায় এর জুড়ি নেই, রূপচর্চা ও চেহারার কালো দাগ দূর করতে সাহায্য করে এলাচ।

 
প্রতিক্ষণ/এডি/জহির

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G