একাদশে ভর্তির ফল আজ
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:
একাদশ শ্রেণীতে ভর্তি আবেদনের ফলাফল যথাসময়য়ে প্রকাশ করতে ব্যর্থ হয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক আজ রোববার এ ফলাফল প্রকাশ করা হবে বলে আভাস দিয়েছেন।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক সাংবাদিকদের বলেন,একাদশ শ্রেণীতে ভর্তি চলবে ২৯ জুন থেকে ১ জুলাই পর্যন্ত।উচ্চ মাধ্যমিকের ক্লাস শুরু হবে আগামী ২ জুলাই।
তিনি বলেন, বুয়েটের বিশেষজ্ঞরা আমাদের আশ্বস্ত করেছেন, আজকের মধ্যেই একাদশ শ্রেণীতে ভর্তি আবেদনের ফলাফল প্রকাশ করা সম্ভব হবে।
এদিকে, বারবার সময় দিয়েও ফল প্রকাশ করতে না পারায় ভর্তিচ্ছুক লাখ লাখ শিক্ষার্থীর মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে। তাদের অভিভাবকদের মধ্যে এ নিয়ে উৎকণ্ঠা তৈরি হয়েছে।
প্রতিক্ষণ/এডি/জুয়েল


















