একাদশে ভর্তির ফল প্রকাশ রাতে
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:
একাদশ শ্রেণীতে ভর্তি আবেদনের প্রথম মেধাতালিকা রোববারের মধ্যে প্রকাশ করা হবে। তবে তা কোনভাবেই রাতের আগে প্রকাশ করা সম্ভব হবে না বলে জানিয়েছেন শিক্ষাসচিব নজরুল ইসলাম খান।
তিনি জানান,আমি আশা করছি রোববারের মধ্যেই ফল প্রকাশ সম্ভব হবে।নানা ধরনের কারিগরী জটিলতার কারণে যথাসময়ে ফলাফল প্রকাশ করা সম্ভব হয়নি।
তিনি বলেন,শিক্ষামন্ত্রী কিংবা মন্ত্রণালয়ের উপরে দোষ দেয়াটা ঠিক হবে না। সকল ব্যর্থতার দায়ভার আমার নিজের।কারণ অনলাইনে ভর্তি আবেদনের পরিকল্পনাটি ছিল আমার।
রোববার ফল প্রকাশ না হয়,সেক্ষেত্রে কি পদক্ষেপ নেওয়া হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা রোববারের মধ্যেই ফল প্রকাশ করবো। না হলে পরবর্তী বিষয় নিয়ে ভাবা যাবে।
প্রতিক্ষণ/এডি/জুয়েল


















