ব্যবসায়ীদের সঙ্গে ছাত্রদের  সংঘর্ষ

প্রকাশঃ জুলাই ৬, ২০১৫ সময়ঃ ৪:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৪৫ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম:

সংঘর্ষরাজধানীর মহাখালী এলাকায় তিতুমীর কলেজের সামনের সড়কে ব্যবসায়ীদের সঙ্গে ছাত্রদের  সংঘর্ষ হয়েছে। সোমবার দুপুরের দিকে সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা যায়।

সংঘর্ষকে কেন্দ্র করে মহাখালী এলাকায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর জানান,পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সংঘর্ষের কারণ সম্পর্কেও কিছু জানাতে পারেননি তিনি।

প্রতিক্ষণ/এডি/জুয়েল

 

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G