সবচেয়ে বড় ফুল বাগান

প্রকাশঃ জুলাই ২১, ২০১৫ সময়ঃ ৬:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১৯ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

ফুল বাগানফুল কে না ভালবাসে! ফুল ভালবাসে না এমন মানুষ খুব কম পাওয়া যাবে। আর এই ভালবাসা থেকেই মানুষ ফুলের বাগান তৈরি করে। অনেকে শখের বসে বাড়িতে ফুল বাগান করেন আবারা কেউ ব্যবসায়ীক চিন্তায় ফুলের বাগান করেন।

পৃথিবীতে মানুষের হাতে গড়া এরকম হাজার হাজার ফুল বাগান রয়েছে।তবে সব বাগানকেই হার মানাবে মধ্য প্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত ‘দুবাই মিরাকল গার্ডেন’। অবশ্য হবে নাই বা কেন? এটাই যে বিশ্বের সবচেয়ে বড় ফুলবাগান। এই ফুল বাগান দুর-দুরান্ত থেকে আনেক পর্যটক দেখতে আসেন।ফুল বাগান

দুবাইয়ের এ বাগানটির আয়তন ৭২ হাজার বর্গমিটার। এখান রয়েছে ৪৫ মিলিয়নেরও বেশি ফুল। সেসব ফুলের অনেকগুলোই আবার এ অঞ্চলে প্রথম লাগানো হয়েছে।বাগানটিকে সাজানো হয়েছে নানা রকম রঙিন ফুলের গাছ লাগিয়ে। ফুল গাছগুলোকে তারা, হার্ট, গাড়ি, ইগলু, পিরামিডসহ বিভিন্ন আকৃতি দিয়েছে।

বিভিন্ন ঋতুতে বিভিন্ন ফুল লাগানো হবে এ বাগানে। ফলে দর্শনার্থীরা বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে দেখতে পারবেন দুবাই মিরাকল গার্ডেনকে। অসাধারাণ এ বাগানটি তৈরি করেছে আকার নামক একটি কোম্পানি।

প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G