হাবিপ্রবির উপাচার্যের সাফল্যঃ প্রথম পর্ব

প্রকাশঃ জুলাই ২২, ২০১৫ সময়ঃ ১০:২৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১৪ অপরাহ্ণ

মোঃ মোস্তাফিজুর রহমান রুবেল

উপাচার্যহাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর উপাচার্য প্রফেসর রুহুল আমীনের দক্ষতায় হাবিপ্রবির অরাজকতা সম্পূর্ণ দূর হয়েছে বলে মনে করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ।
যারা বিভিন্ন সময়ে ক্যাম্পাসে অরাজকতা করেছে তাদের ক্যাম্পাস থেকে বিতাড়িত করা হয়েছে । যেসকল ছাত্রলীগ নেতারা বিভিন্ন অপকর্মে জড়িত ছিল তাদেরকেও বহিষ্কার করা হয়েছে।

গত ২০১৫ সেশনে ভর্তি পরীক্ষায় ডিজিটাল কারচুপির অভিযোগে ছাত্রলিগের সাধারন সম্পাদক অরুন ক্রান্তি রায় , ডরমেটরি-২ হল শাখার সভাপতি জাহিদ হাসানসহ এক কর্মীকে বহিস্কার করে প্রাশাষণ । পরে বহিষ্কার আদেশ তুলে নেয়ার সাথে সাথে ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন ছাত্রলীগ, ছাত্রসংগ্রাম পরিষদের ব্যানারে । তারা অনির্দিষ্ট ছাত্র ধর্মঘটের ডাক দিয়ে পড়াশুনার সুস্থ পরিবেশ নষ্ট করে বলে অভিযোগ রয়েছে। এমনকি তাদের বিরুদ্ধে শিক্ষকদের লাঞ্ছিত করারও অভিযোগ রয়েছে।
তারপর ১৮ই জানুয়ারি ছাত্রলীগের উদ্যোগে বিতর্কিত ছাত্রলীগ নেতাদের ক্যাম্পাস হতে বিতাড়িত করে । পরে তারা আবার হামলা চালায় সাধারন ছাত্র ছাত্রীদের উপর, এসময় সংঘর্ষে দু’জন নিহত হয়।

তারপর থেকে থেকে ক্যাম্পাসের অবস্থা স্বাভাবিক রয়েছে । আর এজন্য সবচেয়ে বড় অবদান রয়েছে উপাচার্য প্রফেসর রুহুল আমীনের বলে মনে করছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কিছু ছাত্র প্রতিক্ষন ডট কমকে জানান” আগে আমরা যা দেখেছিলাম তা নিয়ে এটাকে ক্যাম্পাস বলার চেয়ে সন্ত্রাসীদের আড্ডা খানা বলায় ভাল হবে । বর্তমানে ভিসি স্যারের দক্ষতায় ঐ অবস্থায় পরিবর্তন হয়েছে । আমরা পড়াশুনার সুস্থ পরিবেশ ফিরে পেয়েছি ”
প্রতিক্ষণ/এডি/নির্ঝর

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G