রোববার এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ

প্রকাশঃ আগস্ট ৭, ২০১৫ সময়ঃ ১২:৩১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

h.s.cএইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ৯ আগস্ট (রোববার) প্রকাশ করা হবে। এদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দিবেন শিক্ষামন্ত্রী। পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, গত ১ এপ্রিল এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন পরীক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নেয়। মোট অংশ নেয়া পরীক্ষার্থীর মধ্যে ছাত্র পাঁচ লাখ ৭০ হাজার ৯শ ৯৩ ও পাঁচ লাখ ২ হাজার ৮৯১ ছাত্রী।

এবারে ১৩টি বিষয়ের ২৫টি পত্রে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তত্ত্বীয় (লিখিত) পরীক্ষা ১১ জুন শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা ১৩ জুন শুরু হয়ে শেষ হয় ২২ জুন।

ফলাফল সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের নোটিশ বোর্ড, শিক্ষাবোর্ডের ওয়েবসাইট ও মুঠোফোনের এসএমএস’র মাধ্যমে জানতে পারবেন শিক্ষার্থীরা।

প্রতিক্ষণ / এডি / ডি.এইচ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G