শাবনূর হাসপাতালে

প্রকাশঃ আগস্ট ২৮, ২০১৫ সময়ঃ ৮:২২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

Shabnoor

বুধবার রাত থেকে পেটের ব্যাথায় কাতর ছিলাম। পরদিন অর্থাৎ বৃহস্পতিবার সকালে তা অসহনীয় মাত্রায় পৌঁছায়। আর সহ্য করা সম্ভব হচ্ছিল না। উপায় না পেয়ে অবশেষে হাসপাতালে এসে ডাক্তারের শরণাপন্ন হই এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী শরীরে অস্ত্রোপচার করাই। খোদার অশেষ মেহেরবানীতে এখন আগের চেয়ে অনেকটাই ভালো আছি এবং সুস্থ আছি। সকলের কাছে দোয়া চাই, যেন সুস্থ হয়ে দ্রুত বাসায় ফিরতে পারি’- হঠাৎ নিজের শারীরিক অসুস্থতার কথা এভাবেই ব্যক্ত করলেন ঢাকাই চলচ্চিত্রের নস্যি তারকা চিত্রনায়িকা শাবনূর।

শাবনূরের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায়, বৃহস্পতিবার সকালে শাবনূরকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসক মৃণাল কুমারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন এবং এখন সুস্থ আছেন। এদিকে সুস্থ হওয়ার পর শাবনূর আগামী মাসের প্রথম সপ্তাহ নাগাদ অস্ট্রেলিয়া উড়াল দেবেন। সেখানে তার পরিজনের সাথে ঈদ উদযাপন করে এবং নিজেকে শারীরিকভাবে স্লিম করে আবার চলচ্চিত্রে নিয়মিত হবেন বলে জানিয়েছেন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে অনিয়মিত থাকলেও কিছুদিন আগে `পাগল মানুষ` ছবির অসমাপ্ত একটি গানের শুটিংয়ে অংশ নেওয়ার মধ্য দিয়ে আবার লাইট-ক্যামেরার সামনে দাঁড়ান মুটিয়ে যাওয়া শাবনূর। ছবিটির পরিচালক এম এম সরকারের হঠাৎ মৃত্যুর কারণে অনেক দিন ধরে এর কাজ স্থগিত ছিল। বর্তমানে ছবিটির কাজ শেষ করছেন তাঁর শিষ্য বদিউল আলম খোকন।

প্রতিক্ষণ/এডি/তাফ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G