বাংলাদেশের পাশে এমা ওয়াটসন

প্রকাশঃ আগস্ট ৩১, ২০১৫ সময়ঃ ১২:০৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫৯ অপরাহ্ণ

নিজেস্ব প্রতিবেদক

এমাএন্ড্রু মরগ্যান পরিচালিত দ্য ট্রু কস্ট  কিছুদিন আগে মুক্তি পেয়েছে।  তথ্যচিত্রটি তৈরি হয়েছে পোশাকশিল্পকে ঘিরে। বিশ্বের উন্নত দেশগুলোর নিত্যনতুন আরামদায়ক পোশাকের পেছনে কাদের পরিশ্রম জড়িয়ে আছে, তা দেখানো হয়েছে এতে। তাই স্বাভাবিকভাবেই তথ্যচিত্রে উঠে এসেছে তৈরি পোশাক রপ্তানির তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশের চিত্র। ইতিবাচক ও নেতিবাচক দুই দিক থেকেই পরিচালক তুলে ধরেছেন বাংলাদেশকে।

সাধারণত তথ্যচিত্র নিয়ে এতটা হুল্লোড় পড়ে না হলিউডে। কিন্তু দ্য ট্রু কস্ট নিয়ে দারুণ আলোচনা চলছে এখন। খোদ হলিউড অভিনেত্রী এমা ওয়াটসন সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্যচিত্রে নিয়ে কথা বলেন। তাঁর মতে এটি নাকি ফ্যাশনসচেতন সবার দেখা উচিত। সঙ্গে তিনি এও বলেন, এই তথ্যচিত্র সবাইকে বুঝিয়ে দেবে কেন তিনি নিভৃতে বাংলাদেশ সফরে এসেছিলেন।

এমাবাংলাদেশ, চীন, ভারতসহ বিভিন্ন দেশের পোশাকশিল্পের সঙ্গে জড়িত ব্যক্তিদের কথা তুলে ধরা হয়েছে এই তথ্য চিত্রে। এমা ওয়াটসন তাঁর ফেসবুক পেজ, টুইটার, ইনস্টাগ্রামে লিখেছেন বাংলাদেশের কথা। তিনি লেখেন, ‘বেশ কিছু সময় ধরেই আমি এটা নিয়ে লেখার চেষ্টা করছিলাম। দেখে নাও কেন আমি পিপল ট্রির হয়ে কাজ করা শুরু করি, বাংলাদেশ সফরে যাই এবং ইকো এজ গ্রিন কার্পেট চ্যালেঞ্জ নিই। দ্য ট্রু কস্ট ছবিটি দেখো।’ ২৬ আগস্ট এই পোস্টটি করেন হ্যারি পটারের খ্যাত এমা।

২০১০ সালে এই প্রতিষ্ঠানের হয়েই বাংলাদেশ সফরে আসেন তিনি। সে সময় ঢাকার বেশ কিছু পোশাক তৈরির কারখানাও তিনি ঘুরে দেখেন। দ্য ট্রু কস্ট দেখার পর তাঁর সেই বাংলাদেশ ভ্রমণের কথাই মনে পড়ে গেল আবার।

 

প্রতিক্ষন/এডমি/এফজে

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G