যাত্রা শুরু করছে ‘অঙ্গার’

প্রকাশঃ সেপ্টেম্বর ১, ২০১৫ সময়ঃ ১২:৫০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

Onger

চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ও ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান এস কে মুভিজ’র নতুন চলচ্চিত্র ‘অঙ্গার’। বুধবার সন্ধ্যা ৭টায় ছবিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে। এরপর বৃহস্পতিবার থেকে বিএফডিসিতে এ এর শুটিং শুরু হবে। এ ছাড়া সিলেটেও এর শুটিং অনুষ্ঠিত হবে।

জাজ সূত্রে জানা গেছে, এফডিসির ২ নম্বর ফ্লোরে জমজমাট এক মহরতের মধ্যদিয়ে চলচ্চিত্রটিকে পরিচয় করিয়ে দেয়া হবে। দেশবরণ্য কণ্ঠশিল্পী রুনা লায়লা এবং সিনিয়র চলচ্চিত্র অভিনেতা আলমগীর প্রধান অতিথি হয়ে চলচ্চিত্রটির মহরত ঘোষণা করবেন।

এছাড়াও উপস্থিত থাকেবেন চলচ্চিত্রটির পরিচালক ওয়াজেদ আলী সমুন এবং জাজ মাল্টিমিডিয়ার কর্ণধর আব্দুল আজিজসহ অঙ্গার চলচ্চিত্রের প্রায় সব কলাকুশলিরা।

বাংলাদেশের ওয়াজেদ আলী সুমন ও ভারতের সুশান্ত দত্ত যৌথভাবে নির্মাণ করবেন ছবিটি। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের নবাগত জলি ও ভারেতের ওম। এ ছাড়া ভারতের জনপ্রিয় খল অভিনেতা আশিষ বিদ্যার্থী এ ছবিতে অভিনয় করবেন। এ ছবির মাধ্যমে প্রথমবারের মতো ক্যমেরার সামনে দাঁড়াবেন জলি।

প্রতিক্ষণ/এডি/তাফ

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G