হাজিরা দিচ্ছেন না খালেদা

প্রকাশঃ সেপ্টেম্বর ৩, ২০১৫ সময়ঃ ৮:৪৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

khaleda jiyaআজ আদালতে অনুপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দুর্নীতির দুই মামলায় হাজিরা দিতে বখশিবাজারে স্থাপিত বিশেষ আদালতে যাওয়ার কথা থাকলেও আজ সেখানে যাচ্ছেন না সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

বুধবার খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া বলেন, বৃহস্পতিবার ম্যাডামের (খালেদা জিয়া) আদালতে হাজির হওয়ার কথা ছিলো, কিন্তু তিনি আদালতে যাবেন না। বেগম জিয়া আদালতে কেন যাবেন না এমন প্রশ্ন করা হলে তার উত্তরে তিনি এটা পরে জানানা হবে বলে জানিয়েছেন।

উল্লেখ্য, রাজধানীর বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত অস্থায়ী ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এবং জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার বিচার চলছে।

প্রতিক্ষণ/এডি/তাফ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G