রাজধানীতে ৪১ শিবিরকর্মী আটক

প্রকাশঃ সেপ্টেম্বর ১১, ২০১৫ সময়ঃ ৭:৫৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

atokরাজধানীর ফার্মগেটের একটি হোটেল থেকে শিবিরের ৪১ কর্মীকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে হোটেল গিভেন্সি থেকে তাদের আটক করা হয়।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতরা ‘তেজগাঁও সাইন্স ক্লাব’ এর ব্যানারে ওই হোটেলের ১৩তলায় গোপন বৈঠক করছিল। এমন সংবাদেরভিত্তিতে তাদের আটক করা হয়।

আটককৃতদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর মধ্যে বেশ কয়েকজন তেজগাঁও বিজ্ঞান কলেজের ছাত্র বলে জানান তিনি।

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G