রামপুরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি’র ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারের দাবিতে রাজধানীর রামপুরা ব্রিজ ও মেরুল বাড্ডার মধ্যবর্তী সড়ক অবরোধ করেছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। তারা বলছেন, শিক্ষা ব্যবস্থা ভ্যাটমুক্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে ক্যাম্পাসে জড়ো হয়ে সোয়া ১০টা নাগাদ বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। কিছুক্ষণ পরই ঘোষণা অনুযায়ী তারা রাজপথে নেমে আসেন।
প্রতিক্ষণ/এডি/এনজে


















