দল নিয়েই আলোচনা করবেন খালেদা-তারেক

প্রকাশঃ সেপ্টেম্বর ১৮, ২০১৫ সময়ঃ ৩:২৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২৯ অপরাহ্ণ

নিজেস্ব প্রতিবেদক

hannanবিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাব ভিআইপি লাউঞ্জে জিয়া পরিষদ আয়োজিত গণতন্ত্র আন্দোলনের এক গোল টেবিল আলোচনা সভায় বলেন, শুধুমাত্র ছেলে ও নাতনীকে দেখতে খালেদা জিয়া যুক্তরাজ্যে যাননি। দলের অভ্যন্তরীণ সমস্যা ও সংস্কারের বিষয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করতেই তিনি লন্ডনে গেছেন।

খালেদা জিয়ার লন্ডর সফরে বিএনপির প্রাপ্তি প্রসঙ্গে হান্নান শাহ আরো বলেন, জনগণ আওয়ামী লীগ সরকারকে চায় না।  প্রশাসনের বিভিন্ন সংস্থার প্রতিবেদনে আবারো প্রমাণিত হয়েছে জনগণ বর্তমান ক্ষমতাসীনদের চায় না। শুধু তাই নয়, ওপার বাংলার প্রতিবেদনেও প্রমাণ হয়েছে আওয়ামী লীগ সরকারকে জনগণ চায় না।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তারা অনেকেই এখনো আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত রয়েছে বলে মন্তব্য করেন হান্নান শাহ। তিনি বলেন, দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমেই জিয়াউর রহমানকে হত্যা করা হয়। আর যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তারা অনেকেই এখন আওয়ামী লীগের রাজনীতি করে।

দেশে কোনো আইনের শাসন নেই উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, দেশে আজ তিনভাবে মানুষকে হয়রানি করছে সরকার। পুলিশের পোশাক পরে সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতাদের তুলে নেয়া হচ্ছে।  আর এতেই প্রমাণ হয়, দেশে আজ কোনো সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নেই।

নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, দেশের বিভিন্ন সমস্যা তুলে ধরার জন্য আপনারা কমিটি গঠন করুন। আর ওই কমিটি দেশের বিভিন্ন সমস্যা পর্যবেক্ষণ করে আমাদের কাছে তুলে ধরবে। পরবর্তিতে আমরা সেই সকল সমস্যা সমাধানের জন্য সরকারের উপর চাপ প্রয়োগ করবো।

আয়োজক সংগঠনের ভাইস চেয়ারম্যান ডা. আবদুল কুদ্দুসের সভাপতিত্বে গোল টেবিল আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, সংগঠনের সহকারি মহাসচিব অধ্যাপক আবুল কালাম আজাদ প্রমুখ।

 

 

প্রতিক্ষণ/এডি/এফজে

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G