আজীবন সম্মাননা পাচ্ছেন লাকী আখন্দ

প্রকাশঃ সেপ্টেম্বর ১৯, ২০১৫ সময়ঃ ৭:১১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:১১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

laky akhando

ক’দিন আগেই সফল অস্ত্রোপচার হয়েছে গুণী সুরকার ও শিল্পী লাকী আখন্দের। এখন অপেক্ষ তাড়াতাড়িই সুস্থ হয়ে দেশে ফিরবার। কেননা খুব শীগ্রহী তিনি আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন। আর এই আজীবন সম্মাননায় সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ।

২০ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের টিসিবি ভবন অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করে এই সম্মাননা দেবে তারা।

একই অনুষ্ঠানে জি-সিরিজ ও অঙ্গপ্রতিষ্ঠান অগ্নিবীণা থেকে প্রকাশিত ৩০টি অ্যালবামের মোড়ক উন্মোচন করা হবে।

প্রযোজনা প্রতিষ্ঠানটি থেকে জানানো হয়েছে, লাকী আখন্দ যেহেতু চিকিৎসার জন্য দেশের বাইরে। তাই তার পরিবারের যে কোনো একজন সদস্যের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে।

এতে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, জি-সিরিজ ও অগ্নিবীণার কর্ণধার নাজমুল হক ভুঁইয়া খালেদ এবং সংগীতাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠান শুরু হবে বিকেল ৩টায়।

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G